
শেরপুর জেলা প্রতিনিধি: আসন্ন ঈদ উল আযহায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিবেনা শেরপুরের বাস কোচ মালিক শ্রমিকরা।
আজ বেলা এগারোটার সময় শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু সাংবাদিকদের সাথে এ সিদ্ধান্তের কথা জানান।
শেরপুর নতুন বাস স্ট্যান্ডস্থ সংগঠনের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ের সময় জেলা বাস-কোচ মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মালিক সমিতির সভাপতি মি: ছানু আরও বলেন, আমরা যাত্রীদের হয়রানি বন্ধে সবার সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার