
মোঃ কবির হোসেন: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে শামীম মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে সনমান্দি ইউনিয়নের বড়ইকান্দি এলাকার চকে গরু আনতে গিয়ে তিনি মারা যান।
নিহত শামীম মিয়া বড়ইকান্দি গ্রামের ওয়ালিউল্লাহ মিয়ার ছেলে। শামীম মিয়াকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের বড়কান্দি গ্রামের ওয়ালিউল্লাহ মিয়ার ছেলে মো. শামীম মিয়া গতকাল সোমবার দুপুরে বৃষ্টির আগে চকে গরু আনতে যান।
গরু ছেড়ে দেওয়ার পর হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। তিনি পাশ্ববর্তী ইরি স্কীমের পানির পাম্পের ঘরে আশ্রয় নেওয়ার সময় বজ্রপাত তার ওপর গিয়ে পড়ে।
এসময় তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পাশ্ববর্তী লোকজন চক থেকে তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পেশায় শামীম মিয়া কৃষি কাজ করতেন। পাশাপাশি অটোরিক্সা চালিয়ে সংসার নির্বাহ করতেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোশারফ হোসেন সিজান বলেন, বজ্রপাতে আঘাতপ্রাপ্ত ব্যাক্তি মারা গেছেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান