
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সোনারপাড়া
নির্মাণাধীন সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পে ডাকাতি করতে গিয়ে একজন সিকিউরিটি গার্ড গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। স্থানীয় ডাকাত বহু মামলার আসামি ইয়াছিনসহ তার বাহিনীর সদস্যদের হামলায় সিকিউরিটি গার্ড হিজবুল্লাহ গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ইয়াছিন বাহিনীর প্রধান ইয়াছিনকে ১নং আসামি করে ১৫ জনের বিরুদ্ধে মহেশখালী থানার আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আরও বেপরোয়া হয়ে উঠে ইয়াছিন বাহিনীর সদস্যদরা। গত ৮ জুন গভীর রাতে এ ঘটনা ঘটে। এদিকে সিকিউরিটি গার্ড হিজবুল্লাহকে হামলাকারী ইয়াছিনসহ তার বাহিনীর সদস্যদের আটক করে বিচার দাবি করে মহেশখালীর প্রধান সড়কের কালারমারছড়া সোনাপাড়া এসপিএম প্রকল্পের সামনে ১০ জুন (শনিবার) বিকাল ৪ টার সময় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানিয় এলাকাবাসী। স্থানীয় সোনাপাড়া জনসাধারণের ব্যানারে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
প্রকল্পের পাশে সড়কে দাঁড়িয়ে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য দেন, আব্দু রহিম, জালাল, মঞ্জুর, আমিন, হেলাল, নেছারসহ স্থানিয় বাসিন্দারা। তাঁরা বলেন, ডাকাত ইয়াছিনকে দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এমতাবস্থায় তারা জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় উক্ত প্রকল্পের সিকিউরিটি কোম্পানি জি- চার এস এর কর্মরত সিকিউরিটিরা মানববন্ধনে অংশ নেন। মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন- এসপিএম প্রকল্পে গুলিবৃদ্ধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় জড়িত ইয়াছিনসহ যারা রয়েছে তাদেরকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩