হোম » সারাদেশ » বগুড়ার কাহালুর পাইকড় ইউপি বনাম কালাই ইউপির চেয়ারম্যান মেম্বারদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়ার কাহালুর পাইকড় ইউপি বনাম কালাই ইউপির চেয়ারম্যান মেম্বারদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালুর পাইকড় খেলার মাঠে পাইকড় মেলা কমিটির আয়োজনে পাইকড় ইউনিয়ন পরিষদ বনাম কালাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে শুক্রবার (৯ই জুন) বিকালে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় পাইকড় ইউনিয়ন পরিষদের পক্ষে অংশগ্রহন করেন পাইকড় ইউ পি চেয়ারম্যান ও টিম লিডার মো. মিটু চৌধুরী এবং কালাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টিম লিডার   মো. জোবায়দুল ইসলাম সবুজ। এছাড়াও খেলায় অংশগ্রহন করেন পাইকড় ইউ পির মেম্বার বাবর আলী, আলী নুর আহসান প্প্পাু, হায়দার আলী, মোজাম্মেল হক মুন্সি, হারুনুর রশিদ, আব্দুল হাকিম কাফি, মানিক, মহিলা মেম্বারের জাকিয়া সুলতানার স্বামী আব্দুর রশিদ, কালাই ইউ পির মেম্বার আব্দুল হাই গনি, আব্দুল করিম, আব্দুল গফুর, শহিদুল ইসলাম, তানজিল, শাহিন তালুকদার, আব্দুর রশিদ, রাসেদ।
খেলায় উপস্থিত ছিলেন পাইকড় মেলা কমিটির সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ছানোয়ার হোসেন, আওয়ামীলীগনেতা ও পাইকড় ইউ পির সাবেক মেম্বার কাজী সারোয়ার হোসেন, পাইকড় ইউ পির মহিলা মেম্বার জাকিয়া সুলতানা সহ পাইকড় ও কালাই ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামুদি দর্শকবৃন্দ। খেলা পরিচালনা করেন জুয়েল মাহমুদ।তাকে সহযোগীতা করেন রাসেল ও শাহিন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!