
আওয়াজ অনলাইন: বান্দরবানের বাথিপাড়া এলাকায় অভিযানে জেএসএস পন্থী সন্ত্রাসীদের গুলিতে নিহত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমানের পরিবারের কাছে একটি ভবন হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার টাউন বহালগাছিয়া ১নং ওয়ার্ডে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্মিত “সেনা নিকেতন” নামের ভবনটি হস্তান্তর করা হয়।
সেনাপ্রধানের পক্ষে নিহতের পরিবারের সদস্যদের কাছে ভবন হস্তান্তর করেন শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা (আরসিডিএস, এনডিসি, পিএসসি)।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
চার তলা ভিত্তির উপর নির্মিত ভবনটির এক তলার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে প্রদত্ত ভবনটি তার স্ত্রী এবং দুই পুত্র সন্তানের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতকরণে সহায়ক হবে বলে জানিয়েছে সেনাবাহিনীর।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন