
আওয়াজ অনলাইন: মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অ্যাডমিরাল জন কিরবি বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অবিচল।
সোমবার (৫ জুন) যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন ছয়জন কংগ্রেসম্যান। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জন কিরবি বলেন, এ চিঠির বিষয়ে আমি অবহিত। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয়তার বিষয়ে আমরা অবিচল রয়েছি। সে লক্ষ্যেই স্টেট ডিপার্টমেন্ট থেকে সম্প্রতি একটি থ্রি সি ভিসানীতি ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণা অনুযায়ী বাংলাদেশের নির্বাচনকে বাধাগ্রস্তকারী ব্যক্তিদের ভিসা দেওয়া সীমাবদ্ধ করবে।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ সরকারের মানবাধিকার লঙ্ঘন বন্ধ ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন ছয়জন কংগ্রেসম্যান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক