
মোহাম্মদ হানিফ: নোয়াখালীর সোনাইমুড়ীতে এক প্রবাসীর দোকান ভাংচুর করেছে দূর্বৃত্তরা। গত মঙ্গলবার(৩১ মে) রাতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবির পাড়া বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আমেরিকান প্রবাসীর নূর হোসেনের অভিযোগ, চাঁদা না দেওয়ায় আবির পাড়ার মোঃ বিপ্লব হোসেন ও তার ভাই নিপ্পন রাতে দোকান ভাংচুর করে।
ভুক্তভোগীর ভগ্নিপতি ও দোকানের পরিচালক মোঃ ইসমাইল হোসেন জানান, বিভিন্ন সময় বিপ্লব তাদের থেকে হুমকি দিয়ে চাঁদা আদায় করে। কিছুদিন পূর্বেই বিপ্লবকে ১৭ হাজার টাকা চাঁদা দেওয়া হয়েছে। এখন আবারও টাকা চাইলে তা না দেওয়ায় রাতের আধারে দোকানের সামনের দুটি পিলার ভেঙে গুড়িয়ে দেয় বিপ্লব ও তার ভাই নিপ্পন।
এ অভিযোগের বিষয়ে কথা হয় অভিযুক্ত মোঃ বিপ্লব হোসেনের সাথে। তিনি দোকান ভাংচুরের কথা স্বীকার করলেও চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, “দোকানের জমি নিয়ে নূর হোসেনের সাথে আমাদের বিরোধ চলছে। নূর হোসেন অবৈধ ভাবে আমাদের জমি দখল করে রাতারাতি দোকানের পিলার নির্মাণ করেছে। এজন্য তাদের দোকানের পিলার ভেঙে ফেলা হয়েছে।”
এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় জানালেও লিখিত অভিযোগ হয়নি। তবে এ বিষয়ে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি