হোম » Uncategorized » শ্রীবরদীতে উইনটেক ইন্টারন্যাশনাল স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্রীবরদীতে উইনটেক ইন্টারন্যাশনাল স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ শরিফ উদ্দিন: শেরপুরের শ্রীবরদীতে উইনটেক ইন্টারন্যাশনাল স্কুল, শতফুল স্কুল, রাজশাহী এবং বাংলাদেশ এডুকেশন, সার্ভিসেস এন্ড ট্রেনিং এর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন উইনটেক ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো,শফিকুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ এডুকেশন, সার্ভিসেস এন্ড ট্রেনিংয়ের ( নিউজিল্যান্ডের ইঞ্জিনিয়ার ) সেক্রেটারি মিঃ রস মায়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইনটেক ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমেদ।

উইনটেক ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মোহাম্মদ আব্দুল বারীর সার্বিক ব্যবস্থাপনায় ও সহকারি শিক্ষক শিপার মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মি; সিন্ডি মায়ার, ভাইস প্রিন্সিপাল হাসিনা আক্তার ও সাবেক ইউপি চেয়ারম্যান জুবায়েল আহমেদ প্রমুখ।

সভায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও অভিভাবকসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!