
খুলনা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়রপ্রার্থী আব্দুল আউয়াল বলেন, প্রিয় সিটি কর্পোরেশন বাসী, মানুষের জানমালের নিরাপত্তা আজ মারাত্বক হুমকির মুখে। এ চরম দুরাবস্থার কারণ এবং তার সমাধান আমাদের উদ্ঘাটন করতে হবে। হাজার হাজার কোটি টাকা বাজেট হওয়া সত্ত্বেও সিটি কর্পোরেশনে কাঙ্খিত মানের উন্নয়ন হলো না কেন? কাম্যমানের নাগরিক সুবিধা কেন নিশ্চিত হলো না এ জিজ্ঞাসা সকল নাগরিকের। বারংবার মুখোরোচক শ্লোগানের ধোকায় আমরা আর কতবার নিপতিত হবো। এ থেকে আমাদের সরে আসতে হবে।
তিনি বলেন, সিদ্ধান্ত বদলানোর পরিবর্তে আবারো ধোকায় পড়ছেন। মহান রব্বুল আলামিনের ঘোষণা হলো, যে জাতি তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না মহান আল্লাহ্ তাদের ভাগ্য পরিবর্তনে কোন সাহায্য করেন না। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় যে আপনারা শত অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন ও অবহেলার মাঝে বেঁচে আছেন অথচ তার প্রতিবাদ করা ভুলে গেছেন। আপনারা বার বার সিদ্ধান্তে ভুল করছেন তবুও খুলনা নগরীর দুরাবস্থার জন্য কারা দায়ী; এ গোষ্ঠিকে চিহ্নিত করতে হবে, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। খুলনা সিটির উন্নয়নের পথে, অগ্রযাত্রার পথে যারা বারবার ছোবল মারে তাদেরকে ভোটের মাধ্যমে বয়কট করতে হবে।
বৃহস্পতিবার (১ জুন) সকাল থেকে নগরীর সদর থানার রুপসা মাছ বাজার, নতুন বাজার, পিটিআই মোড়, জোড়াকল বাজার, রুপসা ট্রাফিক মোড়, নতুন বাজার লঞ্চঘাট, ১ নং কাস্টমস ঘাট, সাউথ সেন্ট্রাল রোড এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, খুলনা সিটির এ দুরাবস্থার জন্য মূল কারণ হল-দুর্নীতি, টেন্ডারবাজী, অপরিকল্পিত কর্মকান্ড ও উন্নয়নমূলক কর্মকান্ডে ক্ষমতাসীন দলের অশুভ প্রভাব-প্রতিপত্তি। এ কারণে উন্নয়নমূলক কর্মকান্ড টেকসই হয়না। সিটি কর্পোরেশন আজ একটি অশুভ কায়েমী স্বার্থবাদী গোষ্ঠির সিন্ডিকেটে পরিণত হয়েছে। তা না হলে ঐতিহ্যবাহী শিল্পনগরী খুলনার সিটির এ করুন দশা হতে পারে না। আমি নির্বাচিত হলে এ অবস্থার পরিবর্তন করবো ইনশাআল্লাহ। অবস্থার পরিবর্তনের লক্ষ্যে আগামী ১২ জুন হাতপাখা মার্কায় ভোট দেবার আহ্বান জানান তিনি।
আব্দুল আউয়াল বলেন, আমি বিজয়ী হলে শিল্পনগরী খুলনার ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে পরিবেশ বান্ধব বাসযোগ্য মহানগর গড়ে তুলবো। সকল শ্রেণীর মানুষের সমান অধিকার নিশ্চিতের মাধ্যমে নাগরিকদের মাঝে ন্যায্য সেবার ব্যবস্থা করবো। নাগরিক সেবার সকল কার্যক্রমকে ওয়ার্ড পর্যায়ে পৌঁছে দিবো। খুলনার ৩১টি ওয়ার্ডের প্রতিনিধি নিয়ে স্থানীয়দের সাথে পরামর্শ করে প্রতি ওয়ার্ডের জন্য আলাদা আলাদা পঞ্চবার্ষিক পরিকল্পনা করবো। ওয়ার্ড ভিত্তিক খোলা জায়গা, মাঠ, ঈদগাহ, কমিউনিটি সেন্টার, মশক নিয়ন্ত্রন কেন্দ্র, পানি ও গ্যাস সরবরাহ লাইন স্থাপন, প্রয়োজনীয় সেবা কর্মী, স্বাস্থ্য কেন্দ্র, মাতৃসদনসহ জরুরী সকল সেবা প্রদানের নিশ্চয়তা দিয়ে পঞ্চবার্ষিক পরিকল্পনা করে কাজ করবো।
গনসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মোঃ নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতী আমানুল্লাহ, সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন,সহ- সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, অর্থ সমন্বয়নকারী আবু গালিব, সহ সম্বয়নকারী রবিউল ইসলাম তুষার, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, গনসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, সহ-গণসংযোগ সমন্বয়কারী মুহ. মঈন উদ্দিন সহ মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন, সহ মিডিয়া সমন্বয়ক এম এ সাদীসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল