
এম এ রাশেদ: বগুড়ার নন্দীগ্রামে মিনি ট্রাকে বহনকালে ৮ কেজি ২শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ বগুড়া সিপিসি-৩ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১ জুন) বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকায় একটি দোকানের সামনে থেকে ট্রাকসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ী হলেন- কুড়িগ্রাম জেলা সদরের উত্তর কুমুরপুড় গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে মো. ছাবেদ আলী (৩৫)।
র্যাব-১২ বগুড়া সিপিসি ৩ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, অভিযানকালে ৮ কেজি ২শ গ্রাম গাঁজা, ১টি ট্রাক, ১টি মোবাইল ও ১টি সীমসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নন্দীগ্রাম থানায় সোর্পদ করা হয়েছে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান