
হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩১মে) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের কক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বাজেট ঘোষনা করেন ইউপি সচিব আলী আশরাফ সরকার।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জামাত আলী মুন্সী, গাজী আকবর আলী, সুরুজ্জামান তালুকদার প্রমূখ।
এ বাজেটে সম্ভাব্য মোট আয় ধার্য্য করা হয় ৩ কোটি ৪৬ লক্ষ ৩২ হাজার ৩৭৯ টাকা, ব্যয় ধার্য্য করা হয় ৩ কোটি ৪৬ লাখ ৮ হাজার ৭৪৫ টাকা এবং উদ্বৃত্ত ২৩ হাজার ৬৩৪ টাকা ধরা হয়েছে।
এসময় হিসাব সহকারী ও কম-কম্পিউটার জাহিদুল ইসলাম, উদ্যাক্তা মোঃ ইউসুফ হোসাইন রিকন,ইউপি সদস্য গণ, সাংবাদিকবৃন্দসহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান