
মোস্তাফিজির, নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন পরিষদের উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার খাজুরা ইউনিয়ন পরিষদ চত্বরে ২০২৩-২০২৪ অর্থ বছরের মোট ৫১ লাখ ১৫ হাজার ৬০০ টাকার বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান সোহরাব হোসেন।এতে উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ৪০ লাখ টাকা।
উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তার।
আরো উপস্থিত ছিলেন,ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠু,প্যানেল চেয়ারম্যান আমজাদ হোসেন মন্টু,ইউপি সদস্য জামাল হোসেন, শহিদুল খান,আরিফুল ইসলাম আরিফ, সচিব সাইফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন