হোম » আন্তর্জাতিক » কিয়েভে ইরানের তৈরি ড্রোন ও মিসাইল নিক্ষেপ রাশিয়ার

কিয়েভে ইরানের তৈরি ড্রোন ও মিসাইল নিক্ষেপ রাশিয়ার

আওয়াজ অনলাইন: রুশ বাহিনী কিয়েভে ইরানের তৈরি ড্রোন ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছ বলে অভিযোগ তুলেছে ইউক্রেন।

রোববার রাতের হামলায় ৩৬টি ড্রোন ধ্বংস করা সম্ভব হলেও এক ব্যক্তি নিহত ও কয়েকজন আহত হয়েছেন৷

কিয়েভের প্রশাসন বলছে, চলতি মাসে এই নিয়ে ১৫ বার জোরালো হামলা চালালো রাশিয়া৷ বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হলেও রাজধানীর মানুষ প্রবল চাপের মুখে রয়েছেন৷

শত্রুপক্ষ শহরের বেসামরিক জনগণকে গভীর মনস্তাত্বিক উত্তেজনায় রাখতে এমন হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করছে ইউক্রেন।

৪০টিরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পেরেছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী৷

শহরের মেয়র এক বার্তায় ‘কিয়েভে আরও এক কঠিন রাত’ উল্লেখ করেন৷

যদিও রাশিয়া এমন হামলা সম্পর্কে কোনো মন্তব্য করছে না।

ইউক্রেন প্রকাশ্যে দায় স্বীকার না করলেও সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে একাধিক হামলার জন্য মস্কো কিয়েভকে দোষ দিচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!