
মো: তারিকুর রহমান: চুয়াডাঙ্গা জেলা পুলিশের এসপি আব্দুল্লাহ্ আল-মামুন ২৯.০৫.২০২৩ তারিখ আনুমানিক ১২:৩০ ঘটিকায় জীবননগর থানা আকস্মিক পরিদর্শন করেন।
এ সময় তিনি অফিসার ও ফোর্সের সাথে থানা অধিক্ষেত্রে আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখা ও অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণে কৌশলগত দিক নিয়ে কথা বলেন।
তিনি গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল ও নন-এফআইআর প্রসিকিউশন দাখিলের দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ হেডকোয়ার্টার্স নির্দেশিত জনবান্ধন পুলিশী কর্মকাণ্ডের প্রতিচ্ছবিস্বরূপ নিয়মিত কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা, ওপেন হাউজ ডে সভা এবং বিট পুলিশিং সচেতনতামূলক সভা/উঠান বৈঠকের উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও, তিনি জীবননগর থানার ০১/০১/২০০৫ খ্রি: হতে মে/২০২৩ পর্যন্ত মুলতবি মামলা সমূহের সিডিএমএস-এ এন্ট্রি কার্যক্রম পরিদর্শনকালে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ কার্যক্রমে সম্পৃক্ত পুলিশ সদস্যদের আর্থিক প্রণোদনা প্রদান করেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ