
শেরপুর প্রতিনিধি: শেরপুর সদরের চরশেরপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শুরুতেই আগামী ২০২৩-২৪ অর্থ বছরের বজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে ১৮ লক্ষ ৮৫ হাজার ১শ ৮৩ টাকা আয় এবং ২ কোটি ১০ লক্ষ ৩ হাজার ৭৮ টাকা আয়সহ মোট ২ কোটি ২৮ লক্ষ ৮৬ হাজার ৬শ ১৩ টাকা আয় এবং ২ কোটি ২৮ লক্ষ ৮৬ হাজার ৬শ ১৩ টাকা ব্যয় ধরে হয়েছে। পরে বাজেটের ওপর বক্তব্য রাখেন, আসাদুজ্জামান দুলাল, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, কারিমুল ইসলাম মিন্টু, হুমায়ুন কবির, সুজন মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বলেন, আমরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। স্বচ্ছতার সাথে বাজেটে উল্লেখিত উন্নয়ন কাজ সম্পন্ন করবো।

আরও পড়ুন
শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ