
টঙ্গী প্রতিনিধি: সদ্য অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৬নং ওয়ার্ডে কাউন্সিলর মো: নূরুল ইসলাম নূরু নির্বাচিত হওয়ার পর থেকে অত্র এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। এবার তিনি পঞ্চমবারের মতো কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন।
গত বৃহস্পতিবার বিকেলে বিজয়ী ঘোষণার পর থেকে হাজার হাজার সমর্থক ও শুভানুধ্যায়ীরা আসছে তার হিমারদিঘীর বাড়ীতে ও অফিসে।
গতকাল শনিবারও কাউন্সিলর নূরুল ইসলাম নূরুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ওয়ার্ডের সৈলারগাতি, হিমারদিঘী, নোয়াগাঁও, আনোয়ার সিল্কি, কেরানীরটেক এলাকার কর্মী-সমর্থকসহ বিভিন্ন পেশাজীবি মহিলা ও পুরুষরা তার বাসায় ও অফিসে আসছেন।
অনেকের হাতে ফুলের মালা ও তোড়া আর মিষ্টি। দেখা গেছে, বাসায় ও অফিসে আসা সকলের সঙ্গে নূরুল ইসলাম নূরু শুভেচ্ছা বিনিময় করছেন। সবাইকে মিষ্টি মুখ করাচ্ছেন।
এসময় এলাকাবাসীর উদ্দেশে কাউন্সিলর নূরুল ইসলাম নূরু বলেন, এলাকাবাসীর সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোটে পুনরায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দু:খে সুখে চিরকাল আপনাদের পাশে থেকেই এই এলাকার যাবতীয় সমস্যা সমাধান করা সহ নাগরিক সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে এই এলাকাটিকে একটি স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে, কারও সঙ্গে কোন বিরোধ সৃষ্টি করা যাবে না। নির্বাচনে তো জয় পরাজয় থাকবেই, কিন্তু এটাকে কেন্দ্র করে এলাকায় কোন ঊচ্ছশৃঙ্খল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো। অপরদিকে পরাজিত কাউন্সিলর প্রার্থীদের বাসভবনে বিরাজ করছে নীরবতা। নেই কোন কর্মী সমর্থকদের আনাগোনা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল