
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ২০২২-২৩ অর্থ বছরে সমলয়ে চাষাবাদে ৫০একর জমিতে ৮০জন কৃষকদের মাঝে বিনা মূল্যে সার – বীজ ও রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে চারা রোপণ কর্মসূচি প্রর্দশনীতে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার বিকালে উপজেলার পশ্চিম নওদাবাসে তরনী মেম্বারের বাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুর রহমান, হাতীবান্ধা থানার ওসি শাহা আলম, নওদাবাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক, নওদাবাস ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল সাত্তার প্রমূখ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন