
তারিকুর রহমান: বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও আত্নহত্যা প্রবণতা প্রতিরোধ।
বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ২৭.০৫.২০২৩ বিকাল আনুমানিক ৩:০০ ঘটিকায় দামুড়হুদা মডেল থানার আয়োজনে নতিপোতা ইউনিয়ন পরিষদে জনসচেতনামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইয়ামিন আলী , বিট অফিসার এসআই(নিঃ)/ মোঃ শাহাবুল ইসলাম, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার-ফোর্সগণ।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত