
হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
এঘটনায় আহত হয়েছে আরো চার জন।
নিহত মোহাম্মদ আলী নলকা ইউনিয়নের মৃত মোকছেদ আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানায় শনিবার সকালে বগুড়া নগড়বাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় উল্লাপাড়া থেকে হাটিকুমরুল গামী একটি সিএনজির সাথে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখো সংঘর্ষ হয়।
এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় । এতে আহত অন্তত ৫জন ।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে উল্লাপাড়া কাওয়াক হাসপাতালে ভর্তি করে ।
পরে চিকিৎসাধীন অবস্থায় নলকা এলাকার মোহাম্মদ আলী নামে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি টি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান