হোম » অন্যান্য বিভাগ » সিরাজগঞ্জে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জের তাড়াশে মহাসড়কের ঢালে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। নিহত যুবকের গলায়, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 
বৃহস্পতিবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার খালকুলা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, মহাসড়কের ঢালে ৪০/৪২ বছর বয়সী ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি বলেন, নিহত যুবকের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের জন্য সিআইডি টিম কাজ করছে। ময়নাতদন্তের পর এ মৃত্যুর রহস্য জানা যাবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!