
মোস্তাফিজুর, নাটোর জেলা প্রতিনিধি: ২০২৩-২০২৪ অর্থ বছরের নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়ন পরিষদের ৭০ লাখ ৪৪ হাজার ৭৮০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে মাধনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা এ বাজেট ঘোষণা করেন।
এতে মোট উন্নয়ন আয় ধরা হয়েছে ৪০ লাখ ৪৯ হাজার ৫৮০ টাকা। মাধনগর ইউনিয়ন পরিষদ আয়োজিত উন্মুক্ত বাজেট সভা চেয়ারম্যান আঃ জব্বার মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।বাজেট সভায় বক্তব্য রাখেন,ইউপি সদস্য আব্দুল হান্নান মন্ডল,কাজী ফরিদুল ইসলাম,আব্দুল মালেক ব্যাপারি,মোস্তাফিজুর রহমান রকি,সংরক্ষিত নারী সদস্য ফরিদা পারভিন প্রমুখ।
সার্বিক পরিচালনায় ছিলেন,ইউনিয়ন পরিষদ সচিব সাইফুল ইসলাম।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান