হোম » অন্যান্য বিভাগ » হাতীবান্ধায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

হাতীবান্ধায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মিজানুর রহমান: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য হত্যার হুমকির প্রতিবাদে লালমনিরহাটের হাতীবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার বিকালে স্থানীয় অডিটোরিয়াম হলরুমে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা যুগ্ন সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তোছাদ্দেক আলম খান রুবেল, শিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন, পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্ডল, সিন্দুর্না ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূরল আমিন প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!