
শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২২ মে) বিকালে জেলা শহরে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ আফাকুল ইসলাম নাটু, জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের আওয়ামী সমর্থক বৃন্দ।বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক সন্ত্রাসী আবু সাইদ চাঁদকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানান।
এ সময় জেলা ও বিভিন্ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী তাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েন।প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্যের মাধ্যমে বলেন, আর ২৭ দফা ১০ দফা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে যা যা করতে হয় তাই করবো।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল