
এম এ রাশেদ: বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় ইয়াছিন আলী (৬০), নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের নিহত হয়েছে।
নিহত ব্যক্তি হলেন, বগুড়া সদর উপজেলার সাবগ্রাম খামারকান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত সাইর উদ্দিনের ছেলে।
সোমবার (২২ই মে) সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে ঢাকা টু বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইয়াছিন আলী বর্তমানে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় ট্রাস্ট ব্যাংকে মেসেঞ্জার হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল বি-ব্লকে যাচ্ছিলেন। পথিমধ্যে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে পেছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
তাহার মরদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ