হোম » আন্তর্জাতিক » পশ্চিম তীরে ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত

আওয়াজ অনলাইন: ফিলিস্তিনের পশ্চিম তীরে নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনজন ফিলিস্তিনি নিহত ও ছয়জন আহত হয়।

সোমবার ভোরে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলা চালানোর পর ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়লে গুলি চালায় ইসরায়েলি সেনারা। খবর: এএফপি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, পশ্চিম তীরের নাবলুসে বালাতা ফিলিস্তিনি শরণার্থী শিবিরে রাতভর অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। অভিযানে মুহাম্মদ আবু জায়তুন (৩২), ফাতি আবু রিজক (৩০) ও আব্দুল্লাহ আবু হামদান (২৪) নামে তিন ফিলিস্তিনি তরুণ নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরায়েলি সৈন্যরা মধ্যরাতে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলা চালালে ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

এ বিষয়ে জানতে এএফপির পক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

জানুয়ারিতে ইসরায়েলি সৈন্যদের সাথে সংঘর্ষে ১৫৬ ফিলিস্তিনি নিহত হওয়ার পর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!