

ওই লাইনম্যানের নাম মো.মানিক (২৫)। সে চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার লিচু বাগান এলাকার মো.জয়নাল আবেদীনের ছেলে।
রোববার (২১ মে) সন্ধ্যার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক চৌধুরী ট্রেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী। ঠিকাদারি প্রতিষ্ঠানটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজার এলাকায় শেখ হাসিনার শত ভাগ বিদ্যুতায়ন প্রকল্পের নতুন সঞ্চালন লাইন সম্প্রসারণের কাজ করছে। ওই শ্রমিক বিদ্যুতের খুঁটিতে ওঠার আগে অফিস থেকে ১১ হাজার কেভির এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
চৌধুরী ট্রেডের কর্ণধার জাবের হোসেন চৌধুরী জানান, বিদ্যুতের সংযোগ বন্ধ করে মানিক খুঁটিতে কাজ করতে উঠে। কিন্তু পুনরায় কিভাবে লাইনটি চালু হয়েছে ,এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। এটা কোন ধরনের ক্রটি।
হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল