
মোহাম্মদ হানিফ নোয়াখালী প্রতিনিধি: bনোয়াখালীর চাটখিল উপজেলার ৯টি ও সোনাইমুড়ী উপজেলার ৭টি ইউনিয়ন এবং দুটি পৌরসভা নিয়ে গঠিত নোয়াখালী-১ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৩৯ জন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ক্রমাগত কর্মকাণ্ডে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ।
সময় যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক দলের নেতাকর্মীরা তৎপর হয়ে উঠছেন, চলছে আগাম নির্বাচনের প্রস্তুতি। চলছে মনোনয়ন নিয়েও জল্পনা কল্পনা। গ্রাম-পাড়া, হাট-বাজার, হোটেল রেস্টুরেন্টের বিভিন্ন আড্ডায় শুরু হয়ে গেছে নির্বাচনী আলোচনা। দলটি থেকে শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেয় তা নিয়ে এলাকার তৃণমূল নেতাকর্মী ও ভোটারদের মাঝ চলছে নানামুখী বিশ্লেষণ।
এবারের নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তালিকায় আছেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক): এই আসনের বর্তমান সাংসদ আওয়ামী লীগের এ এইচ এম ইব্রাহিম।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ননপ্রত্যাশী রয়েছেন আরও তিনজন। তাঁরা হলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। সোনাইমুড়ী উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার রুহুল আমীন। চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির। তবে শেষ পর্যন্ত কে মনোনয়ন পাচ্ছেন তা স্পষ্ট করবে সময়।
প্রার্থীতা পাবার দৌঁড়ে অনেক আগেই মাঠে যেমন নেমেছেন তেমনি কেন্দ্রীয়ভাবে চালাচ্ছেন মনোনয়নের জন্য লবিং। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা যেমন কৌশলগত প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঠিক তেমনি সাধারণ ভোটার ও দলীয় কর্মী সমর্থকরাও বসে নেই। তারা বর্তমান সংসদ সদস্যের কর্মকাণ্ড নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে শুরু করেছেন। আলোচিত হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের নৈতিকতা, সততা, চারিত্রিক বৈশিষ্ট্য। প্রতিশ্রুত কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ প্রতিশ্রুতির নানান দিক।
অন্যদিকে অভ্যন্তরীণ কোন্দল ও প্রার্থীতার ছড়াছড়ি আওয়ামী লীগে। এর পরেও নিজেদের নিজেদের মধ্যে এমনকি নির্বাচনকে মাথায় নিয়ে তাদের প্রচার প্রচারণাও চোখে পড়ার মতো।
২০১৪ সালে এ আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন এএইচ এম ইব্রাহিম। টানা দুই মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় এ আসনে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয়েছে। এতে আওয়ামী লীগের জনসমর্থনও বেড়েছে। মনোনয়ন নিয়ে গ্রুপিং থাকায় আগামী নির্বাচনে আসনটি ধরে রাখা দলটির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা।
এ আসনের বর্তমান এমপি এইচএম ইব্রাহিম নিজের নির্বাচনী এলাকায় সময় দিচ্ছেন। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সহযোগিতা ও যোগাযোগ করছেন নিয়মিত। দল আগামী নির্বাচনে মনোনয়ন দিলে জয়লাভ করবেন বলেও মনে করেন তার কর্মী সমর্থকরা।
এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। তিনি নিয়মিত এলাকায় যাতায়াত ও সভা-সমাবেশ করছেন। এলাকার উন্নয়নে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা ও ব্যক্তিগত দান-অনুদান এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি করে এলাকার উন্নয়নে কাজ করছেন। ইতোমধ্যে তিনি দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ভালো অবস্থান তৈরি করেছেন বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা। দলীয় মনোনয়ন পেলে শেখ হাসিনাকে এ আসন উপহার দেবেন এমটাই মনে করেন তার কর্মী সমর্থকরা।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য খন্দকার রুহুল আমিন। দুঃসময়ে তিনি স্থানীয় আওয়ামী লীগের পাশে ছিলেন। এলাকায় নেতা-কর্মীদের নানাভাবে সহযোগিতা করে দলের পাশে ছিলেন। নেতাকর্মীদের মামলা হামলা সব সময় তিনি পাশে ছিলেন আগামী দিনও থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বতমান সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও রয়েছেন। বতমান তিনিও গণসংযোগে আছেন। আগামী দিনেও থাকবেন।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তালিকায় আছেন চাটখিলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
তিনিও নেতাকর্মীদের মধ্যে দান অনুদানের কোন অংশে কমতি রাখছেন না। ইতোমধ্যে তিনি দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ভালো অবস্থান তৈরি করেছেন বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোমালিন্য ও গ্রুপিং থাকলেও দল মনোনীত ব্যক্তিকে ভোট দেবেন এবং বিজয়ী করে আনবেন এমটাই মনে করেন দলের নেতাকর্মীরা

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ