
এম এ রাশেদ: বগুড়ার ধুনটে তৃতীয় বারের মত শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হয়েছেন শংকর কুমার। তিনি উপজেলার সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ক শিক্ষক।
জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় নির্দেশিত জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ প্রতিযোগিতায় তিনি ধুনট উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এ পর্যন্ত তৃতীয়বারের মত তিনি শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হলেন।
শিক্ষক শংকর কুমার জানান, এটি আমার শিক্ষকতা জীবনের বড় অর্জন। এই অর্জনের পেছনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব তফিজ উদ্দিন মহোদয়ের অবদান রয়েছে। আমি তার প্রতি এবং আমার প্রিয় সহকর্মী শিক্ষকমন্ডলীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন