হোম » সারাদেশ » রামুর দক্ষিন মিঠাছড়ি থেকে  একজন মাদক কারবারী আটক করছে র‍্যাব-১৫

রামুর দক্ষিন মিঠাছড়ি থেকে  একজন মাদক কারবারী আটক করছে র‍্যাব-১৫

মোহাম্মদ খোরশেদ হেলালী,কক্সবাজারঃ রামু থানাধীন দক্ষিন মিঠাছড়ি হতে একজন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। বুধবার ১৭ মে চাইন্দা খোন্দকারপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১৮ হাজার পিস ইয়াবাসহ মোঃ আব্দুল্লাহ নামের একজন কে গ্রেফতার করে র‌্যাব-১৫।
র‌্যাব-১৫, কক্সবাজার এর ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল রামু দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড চাইন্দা বসুন্ধরা অ্যামিউজমেন্ট পার্কের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক তল্লাশী কালে একটি সিএনজি চালিত অটোরিকশা কৌশলে চেকপোষ্ট অতিক্রম করার সময় সিএনজি চালক মোঃ আব্দুল্লাহ প্রকাশ কোরবান আলী নামে একজন মাদক ব্যবসায়ী’কে সিএনজিসহ গ্রেফতার করে। যার রেজিঃ নং কক্সবাজার-থ-১১-৭৭০০।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও গাড়ি তল্লাশী করে চালকের আসনের নিচে লুকায়িত অবস্থায় ১৮,০০০ (আটার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ১৮ মে র‌্যাব  কার্যালয় সুত্রে এসব তথ্য জানাগেছে।
গ্রেফতারকৃত ব্যক্তি টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়া, মধ্যহ্নীলা, ৫নং ওয়ার্ডের আমীর হোসাইন প্রকাশ অামির আলীর পুত্র মোঃ আব্দুল্লাহ প্রকাশ কোরবান আলী -৩৭। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি দীর্ঘ দিন যাবত ড্রাইভারী পেশার আড়ালে বিভিন্ন প্রকার যানবাহন ব্যবহার করে মাদক ব্যবসা করার কথা স্বীকার করেন।
উদ্ধারকৃত ইয়াবাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!