হোম » সারাদেশ » কুষ্টিয়ায় জেলা শ্রমিকলীগের মানববন্ধন

কুষ্টিয়ায় জেলা শ্রমিকলীগের মানববন্ধন

জাহিদ হাসান: জাতীয় শ্রমিকলীগ কুষ্টিয়া জেলার শাখার সহ সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহি বিশ্বাসের নামে দৌলতপুর থানায় মিথ্যা সড়যন্ত্রমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলা শ্রমিকলীগ। 
গতকাল বৃহস্পতিবার (১৮ই মে) সকাল ১১ টায় কুষ্টিয়া শহরের প্রান কেন্দ্র মজমপুর গেটে বঙ্গবন্ধু মুড়্যালের সামনে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আমজাদ আলী খানের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দৌলতপুরে হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের জাকির মোল্লা জমি সংক্রান্ত কারণে প্রতিপক্ষের হামলায় নিহত হয়।
এই হত্যাকান্ডকে ভিন্ন খাতে নিয়ে রাজনৈতিক ভাবে প্রতিপক্ষকে দূর্বল করতে একটি দুষ্কৃতী মহল জাকিরের ছেলেকে দিয়ে জাতীয় শ্রমিকলীগের নেতা মাহি বিশ্বাস ও তার ছোট ভাই সোয়েব বিশ্বাসসহ নিরাপরাধ ৬ জন ব্যাক্তির নামে মামলা দায়ের করে। এই মিথ্যা মামলা থেকে মাহি বিশ্বাসসহ সড়যন্ত্রের শিকার নিরাপরাধ মানুষদের নাম অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
আরো বলেন, অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি অতিদ্রুত এই হত্যা মামলা থেকে শ্রমিক নেতা মাহি বিশ্বাসসহ নিরাপরাধ ব্যাক্তিদের নাম বাদ দেওয়া না হলে আগামীতে দৌলতপুর থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচী দেওয়া হবে। জাকির হত্যায় জরিত প্রকৃত আসামীদের আটক করতে কুষ্টিয়ার পুলিশ সুপারসহ আইন শৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করেছে সচেতন মহল।
এসময় জেলা শ্রমিকলীগ এর সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আমজাদ আলী, সহ- সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম- সম্পাদক মূছা আলী খান, সহ- সাধারন সম্পাদক শাহিনুল ইসলাম লেবু, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রশিদ, শ্রমকল্যান সম্পাদক সরোয়ার উদ্দিন, সদর থানা ভারপ্রাপ্ত সম্পাদক মামুন রানা, শহর শাখার সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপন, কুমারখালী শাখার সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, দৌলতপুর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন খান, জেলা যুব শ্রমিকলীগের আহবায়ক রাশিদুল ইসলাম, সদস্য সচিব শরিফুল ইসলাম রিপন প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!