
এম এ রাশেদ: বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর দিক-নির্দেশনায় এবং কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ এর সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (১৭ই মে) দুপুরে বগুড়ার কাহালুর বাখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য কমফোর্ট জোন (স্বস্থি ঘর) এর উদ্বোধন উপলক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বাখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন প্রামানিক।
উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বগুড়া জেলা শিক্ষা অফিসার মো. হযরত আলী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, মুরইল ইউ পি চেয়ারম্যান মাওঃ মো. আব্দুল জলিল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আকতার খানম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজিবর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহিনুর আলম।
অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন বাখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম মুক্তার, মুরইল ইউ পি সদস্য জাহিদুল ইসলাম, জিল্লাল মন্ডল, অভিভাবকদের মধ্যে আফরোজা প্রমূখ।
অভিভাবক সমাবেশ শেষে বাখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য নব-নির্মিত কমফোর্ট জোন (স্বস্থি ঘর) এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। (উল্লেখ্য যে, কাহালু উপজেলার ৯টি ইউনিয়নে ১টি করে শিক্ষা প্রতিষ্ঠানে কমফোর্ট জোন (স্বস্থি ঘর) নির্মাণ করা হবে)।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২