হোম » অপরাধ-দুর্নীতি » আদমদীঘিতে মাদক ব্যবসায়ী শুটকিসহ আটক চার

আদমদীঘিতে মাদক ব্যবসায়ী শুটকিসহ আটক চার

গোলাম রব্বানী দুলাল: বগুড়ার আদমদীঘিতে একাধিক মাদক মামলার আসামী রহিমা বেগম শুটকিসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ৩ গ্রাম হেরোইন ও ৫২০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা কোচকুঁড়ি পাড়া এলাকার জফির কাজীর ছেলে জাহাঙ্গীর, চাঁ-বাগান এলাকার নজরুল ইসলামের স্ত্রী রহিমা বেগম শুটকি ও সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রামের মৃত জালাল আহম্মেদের ছেলে জাহাঙ্গীর আলম এবং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে আজিজুল ফকির।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে মাদকসহ চার কারবারিকে আটক করা হয়েছে।

এসময় তাদের তল্লাশি করে ৩ গ্রাম হেরোইন ও ৫২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!