
মোঃ তারিকুল ইসলাম: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নিয়োজিত স্থায়ী কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা জোরদারকরণে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নাগরপুর দলিল লেখক সমিতির নিজস্ব ভবনে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নাগরপুর সাব-রেজিস্টারের কার্যালয়ের সাব-রেজিস্ট্রার রির্সোস পার্সন ও সমন্বয় মাহমুদা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা সাব-রেজিস্ট্রার মোঃ মাহফুজুর রহমান খান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল সদর সাব-রেজিস্ট্রার অফিসের সাব-রেজিস্ট্রার মোঃ বুলবুল আহমেদ, রিসোর্স পার্সন ঘাটাইল সাব-রেজিস্ট্রার অফিসের সাব-রেজিস্ট্রার মোঃ নাজমুল হাসান, দেলদুয়ার সাব-রেজিস্ট্রার অফিসের সাব-রেজিস্ট্রার মোঃ খায়রুল বাশার ভূঁইয়া পাভেল,নাগরপুর দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আরশেদ আলী সহ নাগরপুর সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত স্থায়ী কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকগণ বৃন্দ।
অভ্যন্তরিন প্রশিক্ষণ কর্মশালা শেষে স্থায়ী কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকগণের মাঝে সাটিফিকেট এবং লাপটপ ব্যাগ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২