
রবিউল হাসান লায়ন: শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানে জামালপুর সদর উপজেলায় সরকারী ভাবে বোরো ধান, চাল ও গম সংগ্রহ শুরু হয়েছে।
বুধবার দুপুরে সিংহজানী খাদ্য গুদামে অভ্যন্তরীণ এ বোরো সংগ্রহের শুভ উদ্বোধন করেন জামালপুর-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সিংহজানী খাদ্যগুদামের সংরক্ষণ কর্মকর্তা (এসএমও) উত্তম কুমার দাস, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন তালুকদার খসরু, সাধারণ সম্পাদক একেএম শফিকুল ইসলাম জুলহাস প্রমুখ।
এবার বোরো চালের সরকারী সংগ্রহমূল্য প্রতি কেজি ৪৪ টাকা দরে ১৭ হাজার ৫৩৯ মে.টন, ধান প্রতি কেজি ৩০ টাকা দরে ২ হাজার ৯৩৩ মে.টন ও গম প্রতি কেজি ৩৫ টাকা দরে ২০৭ মে.টন মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান