
এম এ রাশেদ: বগুড়ার শহরের মেঘদূত ক্লাবঘরে ঢুকে দুই কিশোরকে ছুরিকাহতের ঘটনা ঘটেছে। তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত সোমবার রাত অনুমান সাড়ে ১১টার সময় শহরেরখান্দার এলাকার মেঘদূত ক্লাবেঘরে এই ঘটনাটি ঘটে।
উক্ত আহতরা হলো মালগ্রাম এলাকার মৃত মিলনের ছেলে মিজানুর রহমান এবং খান্দার এলাকার সামিউল তাসাহাবের ছেলে মেসকাতুল তাসরিক শীর্ষ। শীর্ষ দশম শ্রেণীর ছাত্র। অপর আহত মিজানুরের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে কর্ত্যবরত ডাক্তার।
এলাকার সূত্রে জানা যায়, রাতে মিজানুর ও শীর্ষ খান্দার মেঘদূত ক্লাবে বসে আড্ডা দিচ্ছিল। এসময় হঠাৎ ২টি মোটরসাইকেলে করে মদ্যপ অবস্থায় ৫/৬ জন দুর্বৃত্ত ক্লাবে ঢুকেই তাদের ছুরিকাঘাত করে।
এরপর দ্রুত সেখান থেকে পালিয়ে যায় তারা। পরে আহত ২জনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও ঘটনার সময় এলাকাটিতে বিদ্যুৎ না থাকায় দুর্বৃত্তদের কাউকে চেনা যায়নি বলে জানায় স্থানীয় ব্যক্তিরা।
এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন এবং জানা যে,২কিশোরকে ছুরিকাহত করেছে দুর্বৃত্তরা। আর আহতরা ২জনেই হাসপাতালে চিকিৎসাধীন।
আর কি কারণে ঘটনাটি ঘটেছে এখনো তা জানা যায়নি। তবে উক্ত ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে মর্মে জানায়।

আরও পড়ুন
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২
নাচোলে নানান আয়োজনের মধ্যদিয়ে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত