
আঃ খালেক মন্ডল: “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে বুধবার দুপুরে কৃষক আজগর আলীর জমিতে উফশি জাতের ধান কাটা ও মাড়াই করা হয়।
সদর উপজেলার কৃষি অফিসের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই বোরো শস্য কর্তন করা হয়। এছাড়াও ওই ইউনিয়নের পশ্চিম কোমরনই গ্রামের ময়নুল ইসলাম মন্ডল ও বারুইপাড়া গ্রামে আব্দুল লতিফের জমিতেও ধান কর্তন ও মাড়াই করা হয়।
ধান কর্তন ও মাড়াইয়ের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হারুন মিয়া, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোর্শেদুন্নাহার, মোছা তাপসী বেগম, ফারহানা সানজিদা লিজা, মোঃ মিজানুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, কৃষক রাশেদুল ইসলাম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, জেলায় এ বছর ১ লাখ ২৮ হাজার ২০৫ হেক্টর জমিতে বোরো ধান রোপন করা হয়। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫ লাখ ৬২ হাজার ৮১৯ মে. টন। উল্লেখ্য, এবার ধানের আদ্রতা শতকরা ২৩.৮ পাওয়া যায় এবং ওই ধান শুকানোর পর হেক্টরে পাওয়া যাবে ৭.৫ মে. টন। বিঘা প্রতি ধান উৎপাদন হবে প্রায় ২৫ মণ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান