
রায়হান আলীঃ রোববার সকাল ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে খাস পুকুরের দখল নিয়ে গ্রামের মোতালেব হোসেন ও ঠান্ডু মোল্লার দলের সঙ্গে সংঘর্ষে জামাল উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তি নিহত ও আরও ৫ ব্যক্তি আহত হয়েছেন। জামাল এই গ্রামের মোশারফ হোসেনের ছেলে। আহতরা হলেন, মুকুল (৪৫), শাহ আলম (৪৮), মোশারফ হোসেন (৭০), ইমরান হোসেন(২৩), জুলমত(৬০) এদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বগুড়া শহিদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় চার ব্যক্তিকে আটক করা হয়। এরা হলেন, উক্ত গ্রামের মিঠুন (২৬), রাকিব (১৮), ছাব্বির (১৯), আমিরুল (৩০), দেলেআরা (৩০) ও ফাতেমা (২৮)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ওই গ্রামে খাস পুকুরটি দীর্ঘদিন ধরে মোতালেব হোসেনের লোকজন দখল করে মাছ ধরতেন। রোববার সকালে গ্রামের প্রতিপক্ষ ঠান্ডু মোল্লার লোকজন ওই পুকুরটি দখল করতে গেলে মোতালেব হোসেনর লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে।
ঘটনাস্থলেই মারা যান জামাল উদ্দিন। খবর পেয়ে তিনি পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ওই গ্রামের গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ জামালের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে নিহত ব্যক্তির পক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান