
এম এ রাশেদ: বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম ধুনট বাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে কাটুক ঈদের দিনগুলো। আর এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
তিনি আরও জানান, পবিত্র ঈদ-উল ফিতরকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ধুনট থানা পুলিশ সবসময় মাঠে আছে। যেকোন জায়গায় কোন ঘটনার তথ্য থাকলে সাথে সাথে আমাকে ০১৩২০-১২৬৮২৫ এই নাম্বারে মুঠোফোনে জানালে আমি ব্যবস্থা নিবো।
এছাড়াও থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতা নিবেন। আবার সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান