
আওয়াজ অনলাইন: চীনের হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে একটি “গোপন পুলিশ স্টেশন” পরিচালনা করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মার্কিন কর্তৃপক্ষ।
ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে জানায়, ৬১ বছর বয়সী লিউ জিয়ানওয়াং ও ৫৯ বছর বয়সী চেন জিনপিং ২০২২ সালের শুরুর দিকে ম্যানহাটনের চায়নাটাউনে গোপন পুলিশ ফাঁড়ি খুলেছিলেন।
নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি ব্রেয়ন পিসের অভিযোগ, বেইজিংয়ের নির্দেশে এই ব্যক্তিরা “নিউইয়র্ক সিটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যত্র চীনা প্রবাসী সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে আন্তর্জাতিক দমন-পীড়নে লিপ্ত ছিল”।
উভয়ের বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষকে না জানিয়ে চীন সরকারের এজেন্ট হিসাবে কাজ করার ষড়যন্ত্রের পাশাপাশি ন্যায়বিচারে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্তরা স্বীকার করেছেন যে, তারা চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার সাথে যোগাযোগ বিচ্ছিন করেছেন, যখন তারা আবিষ্কার করেন যে তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
পিস বলছেন, পূর্বানুমোদন ছাড়া পুলিশ স্টেশন স্থাপন মার্কিন আইনের পরিপন্থী।
কর্তৃপক্ষ বলেছে, পুলিশ স্টেশনটি গত বছরের শরত্কালে বন্ধ হয়ে যায়, যখন তারা জানতে পারেন যে তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
তারা দোষী সাব্যস্ত হলে চীনা সরকারের এজেন্ট হিসাবে কাজ করার ষড়যন্ত্রের জন্য পাঁচ বছর এবং মার্কিন আইনি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।
স্থানীয় সময় সোমবার তাদের ব্রুকলিনে আদালতে হাজির হওয়ার কথা ছিল।
এদিকে স্প্যানিশ মানবাধিকার সংস্থা সেফগার্ড ডিফেন্ডারস বলেছে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে চীনের এরকম কয়েক ডজন গোপন পুলিশ স্টেশন রয়েছে।
যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, চীন … কঠোরভাবে আন্তর্জাতিক আইন মেনে চলে এবং সব দেশের বিচারিক সার্বভৌমত্বকে সম্মান করে।

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প