
আব্দুল কাদের: নওগাঁর বদলগাছীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
১৭ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন এর সভাপতি আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক
বাসুদেব সাহা প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তার
সাবাব ফারহান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি