
ইসমাইল পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক”আলোচনা সভা।
আজ সোমবার ১৭ই এপ্রিল ২০২৩ সকাল সাড়ে দশটা নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা পোরশা নিয়ামতপুর ও সাপাহারের মাটি ও মানুষের নেতা জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি মাননীয় মন্ত্রী খাদ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার এর সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানবতার ফেরিওয়ালা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মানুষ গড়ার কারিগর অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম।
অনুষ্ঠানের মুখ্য আলোচক সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক নিতপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ। ১৯৭১ সালে যুদ্ধ পূর্ববর্তী সময়ে গঠিত মুজিবনগর সরকার নিয়ে বিশদ আলোচনা করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম সহ অনেকেই।
পরবর্তীতে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সমন্বয় সভায় সকল দপ্তরের কর্মকর্তা স্ব-স্ব দপ্তরের অগ্রগতি নিয়ে আলোচনা করেন তারা।
উক্ত অনুষ্ঠানে উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী মুক্তিযোদ্ধা ৬ ইউনিয়নের চেয়ারম্যান গন সাংবাদিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ
কাউখালীতে সরকারি নির্দেশ অমান্য: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা