
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভুঞায় রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদের উদ্যেগে ২০ টি এতিমখানায় ঈদ সামগ্রী বিতরণ শনিবার দাগনভূঞা পৌরসভার হল রুমে ১৫ এপ্রিল সকালে অনুষ্ঠিত হয়েছে।
রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদের নবী উল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভার প্যানেল মেয়র ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল হুদা সেলিম ,দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল মুনাফপিন্টু, যুগ্ন সম্পাদক জুলফিকার আলম, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন টিপু, কোষাধ্যক্ষ সুমন পাটোয়ারী, প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম খান, সহ সভাপতি ইফতেখার আলম, সহ সাধারণ আব্দুল্লা আল মামুন সহ রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদের সদস্য বৃন্দ। বিভিন্ন এতিমখানা থেকে আগত শিক্ষক/ ছাত্র সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক