হোম » ধর্ম » কুরআন নাজিলের মাসে কুরআন তেলওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ

কুরআন নাজিলের মাসে কুরআন তেলওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ

চাটখিল প্রতিনিধি: পবিত্র কুরআনুল কারিম নাজিলের মাসে পবিত্র কুরআনুল কারিম তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৩ চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে মাস ব্যাপি চুড়ান্ত পর্বের প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। 
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা জেলা পরিষদের সভাকক্ষে (শনিবার) ১৫ এপ্রিল সকাল ১০ টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চা  মাধ্যমিক, নুরানি, হেফজ বিভাগের,  ইবতেদায়ী, দাখিল ও আলিম পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে মাসব্যাপি প্রতিযোগিরা অংশ গ্রহণ করে ইউনিয়ন ভিত্তিক মেধাস্থানকারীরা চুড়ান্ত পর্যায়ে তিন ক্যাটাগরিতে বিজয়ীদের মেধাস্থান কারীদের আর্থিক পুরস্কার ও সম্মাননা প্রধান করা হয়।
চাটখিল মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল ফারুক  সিদ্দিকী ফরহাদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইয়া।
 আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
আরও বক্তব্য রাখেন চাটখিল কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বশির উল্লাহ, সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আবদুস সাত্তার, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি।
আলোচনা শেষে কুরআন তেলওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আর্থিক ও সম্মাননা স্মারক আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে তুলে দেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!