হোম » সারাদেশ »  চাটখিল-সোনাইমুড়ী কর্মরত সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও মতবিনিময় সভা

 চাটখিল-সোনাইমুড়ী কর্মরত সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও মতবিনিময় সভা

মোহাম্মদ হানিফ নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার. চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও মতবিনিময় সভা করা হয়।
বৃহস্পতিবার(১৩ এপ্রিল )  দুপুরে চাটখিল উপজেলা আওয়ামীলীগ সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে তার নিজ বাড়ীতে এ অনুষ্ঠানের আয়োজন করেন।  এর আগে তিনি নোয়াখালী-১ আসনের চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ২০ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
পরে তিনি ১ শত জন  সাধারণ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরন করেন। এতে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী, ইনডিপেনডেন্ট টিভি জেলা প্রতিনিধি আবু নাসের মঞ্জু, সোনাইমুড়ী প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, একটিভ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, জেলা আওয়ামী লীগ সাবেক সদস্য আহসান হাবিব সমির, মোহাম্মদপুর ইউপি সাবেক চেয়ারম্যান শহিদ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন  নোয়াখালী জেলা ও চাটখিল-সোনাইমুড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!