হোম » সারাদেশ » ক্ষেতলালে গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন 

ক্ষেতলালে গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন 

রাকিবুল হাসান রাকিব: জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি জয়পুরহাট-২ সংসদীয় আসন (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) এলাকার সকল গ্রামীণ কাঁচা রাস্তা পাকাকরণ করার লক্ষ্যে  ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের মাটিরঘর-হোপহাট এবং তুলসীগঙ্গা ইউনিয়নের তালশন চারমাথা-পুটিমারী রাস্তার পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন। 
ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধনকালে সকলের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে হুইপ স্বপন বলেন, আপনারা আমার মনিব এবং আমি আপনাদের খাদেম। আমার ইচ্ছা আগামী ২ বছরের মধ্যে এ সংসদীয় এলাকার গ্রামীণ কাঁচা রাস্তা কালো (পাকাকরণ) করার চেষ্টা করবো। আমি বেঁচে না থাকলেও এই পাকাকরণ কাজ যথাসময়ে সম্পন্ন হবে।
এ সময় এলজিইডির জয়পুরহাট জেলার নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার, সহ-সভাপতি মোফাজ্জল হোসেনসহ, জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিকাল ৩ টায় ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যার কার্যালয়ে তিন উপজেলার পরিষদের চেয়ারম্যান, ইউএনও এবং মেয়রদের সাথে উন্নয়ন সমন্বয় সভা করেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!