
আওয়াজ অনলাইনঃ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতা সংগ্রামী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী’র মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করে বলেছেন, ডাক্তার জাফরুল্লা চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক আকাশ থেকে এক উজ্জ্বল নক্ষত্রের পতন হলো।
বুধবার গণমাধ্যমে দেওয়া এক যৌথ শোকবাণীতে বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা বলেন, “জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ তার এক প্রিয় বন্ধুকে হারালো। রাজনৈতিক, সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের অপুরনীয় ক্ষতি হয়ে গেলো।
বাংলাদেশ ডা, জাফরুল্লাহর মতো ত্যাগী মানুষদের অপেক্ষায় থাকবে।”“আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা