
আবু তারেক বাঁধন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ।
বুধবার ( ১২ এপ্রিল ) দুপুরে পীরগঞ্জ উপজেলার পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রিয়াংকা রেস্তোরাঁ ও বাংলাদেশ হোটেলকে ২ হাজার টাকা করে ৪ হাজার, এন এন ট্রেডার্স এবং চান মিয়া পান স্টোরকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয় ।
প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ সাদী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয় থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা , ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয় । এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয় ।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান , জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ সাদী ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ