
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মাদক ব্যবসায়ীদে আখরা বর্তমানে চকসুত্রাপুরে, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আমদানী কারকরা থাকছেন ধরা ছোঁয়ার বাইরে।
বগুড়া সদর পুলিশ ফাড়িঁর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহীনুজ্জামান এর নের্তৃত্বে এস আই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ই এপ্রিল) রাতি অনুমান ১০টার দিকে বগুড়া সদর চকসূত্রাপুর মসজিদ সংলগ্ন নাহিদ হোসেন এর বসতবাড়ীতে প্রবেশ করে তার স্ত্রী লুৎফুন্নেছা (ওরফে) ফাহিমা (৩৮) কে গ্রেফতার করে পুলিশ।
এস সময় উপস্থিত লোকজনের সামনে ধৃত লুৎফুন্নেছা (ওরফে) ফাহিমা এর বসতবাড়ীতে রক্ষিত ষ্টীলের আলমারী নিচে সিন্দুকের ভিতর থেকে সর্বমোট ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোছাঃ লুৎফুন্নেছা (ওরফে) ফাহিমা এর বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি