
মোহাম্মদ খোরশেদ হেলালী,কক্সবাজার: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠী আরসার সাথে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) বন্দুকযুদ্ধে আব্দুল মজিদ ওরফে লালাইয়া নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।
এপিবিএনের দাবী, নিহত রোহিঙ্গা আরসা কমান্ডার। এসময় তিন সন্ত্রাসীকে আটক করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ক্যাম্প-১৯ এর ৮ নাম্বার ব্লকে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ক্যাম্প-১৯ এর ৮ নাম্বার ব্লকের আমিন মাঝির বাসার পাশে আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে আশপাশের কয়েকটি ঘর ঘিরে ফেলে এপিবিএন। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে আরসা সদস্যরা৷ এসময় এপিবিএনও পাল্টা গুলি ছুঁড়ে।
মঙ্গলবার বিকেলে ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, গোলাগুলির পর কয়েকটি ঘরে তল্লাশি করে আরসা কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের বাম হাতের পাশে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। এসময় মোহাম্মদ তাহের, জামাল হোসেন ও লিয়াকত আলী নামে তিনজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, নিহত লালাইয়া রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত ৪ টি হত্যা মামলার আসামী। গোলাগুলির ঘটনায় ২ জন পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন