
আল আমিন মুন্সী: নরসিংদী জেলার পলাশ উপজেলার খানেপুর কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ সংলগ্ন এলাকায় গতকাল রবিবার ( ৯ এপ্রিল) রাত ৮ টার দিকে চলন্ত টয়োটা প্রভক্স গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নাই, এ বিষয় পলাশ উপজেলার ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন মাস্টার সাদিকুল বাড়ি এর সাথে কথা বললে তিনি বলেন, পলাশ সারকারখানা থেকে চরসিন্দুর হয়ে ঢাকা যাচ্ছিল দুর্ঘটনায় পড়া গাড়িটি।
টয়োটা প্রভক্স গাড়িটি খানেপুর কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ সংলগ্ন স্থানে পৌঁছালে গাড়ির ইঞ্জিল গরম হয়ে চলন্ত গাড়ীতে আগুন ধরে যায়।
এলাকার লোকজন ফায়ারসার্ভিসে খরব দিলে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন। গাড়িতে থাকা সকল যাত্রী নিরাপদে বের হয়ে যেতে পেড়েছেন এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নাই।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা